Description
খাঁটি সরিষার তেল — প্রকৃতির আসল স্বাদ, আপনার পরিবারের জন্য নিরাপদ
উৎপাদনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও যত্ন
• স্থানীয় উৎস থেকে সরাসরি সংগ্রহ: সাতক্ষীরার কৃষকদের কাছ থেকে সরাসরি উচ্চমানের সরিষা সংগ্রহ করে তেল উৎপাদন করা হয়।
• স্বয়ংক্রিয় অটো-মেশিনে মাড়াই: অতি পরিচ্ছন্ন পরিবেশে, খুব কম হাতে স্পর্শের মাধ্যমে তেল নিষ্কাশন করা হয় — ফলে পুষ্টিগুণ বজায় থাকে।
• জিরো কেমিক্যাল প্রসেসিং: এতে কোনো ধরণের কেমিক্যাল ব্লিচিং, ডিওডোরাইজেশন বা হেক্সেন ব্যবহৃত হয় না। এটি একেবারেই প্রাকৃতিক ও নিরাপদ। বছরের পর বছর আমার নিজের বাড়িতে এটি রান্না ও ত্বকের যত্নে ব্যবহার করে আসছি।
গুণগত মান ও নিরাপত্তা নিশ্চয়তা
• পরিষ্কার প্যাকেজিং: বোতলজাত করার প্রতিটি ধাপেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির উপর রাখা হয় কঠোর নজর।
• দীর্ঘস্থায়ী সংরক্ষণ: প্রাকৃতিকভাবেই ১২ মাস পর্যন্ত সংরক্ষণযোগ্য, কোনো প্রিজারভেটিভ ছাড়াই।
স্বাস্থ্য উপকারিতা — কেবল রান্নায় নয়, আরও অনেক কিছুতে
• ভিতর থেকে সুস্থতা: এতে থাকা ভিটামিন ই ও প্রাকৃতিক ফাইটোনিউট্রিয়েন্ট শরীরকে করে মজবুত ও রোগ প্রতিরোধে সাহায্য করে।
• ত্বক ও চুলের যত্নে: বাহ্যিক ব্যবহারে সরিষার তেল ত্বক ও চুলের জন্য চমৎকার প্রাকৃতিক উপাদান হিসেবেও পরিচিত।
আমাদের ওপর ভরসা করবেন কেন?
-
স্থানীয় কৃষকের পাশে আমরা: আমাদের তেল উৎপাদনের মূল উপাদান সরিষা সংগ্রহ করা হয় শুধুমাত্র সাতক্ষীরার প্রকৃত কৃষকদের এবং স্থানীয় আড়ত থেকে — যা আপনার ক্রয়ে কৃষকের জন্য হয় সরাসরি লাভজনক।
-
শুধু মুনাফা নয়, লক্ষ্যে জনকল্যাণ: আমরা শুধু ব্যবসার জন্য নয়, বরং দেশের মানুষকে ভেজালমুক্ত, প্রাকৃতিক খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে কাজ করছি।




Reviews
There are no reviews yet.